Posts

Showing posts from January, 2020

শ্রীকৃষ্ণ,শ্রী চৈতন্য ও শ্রী হরিচাঁদ এক অভিন্ন অভেদ একাত্ম |

Image
শ্রী চৈতন্যও শ্রী হরিচাঁদ এক এবং অভিন্ন মতুয়াদের বিশ্বাস | আবার শ্রী চৈতন্য ও শ্রীকৃষ্ণ অভেদ একাত্ম | এ হল ভারতীয় নাম ও প্রেম ভক্তিমার্গের পরম্পরা | মতুয়া সাধক বলছেন এ ভবরূপ অকূল সমুদ্রে হরিচাঁদ আমার একমাত্র আশ্রয়স্থল | আমি তার স্বরণ নিলাম | আমাকে আশ্রয় দাও দয়াময় | See it in youtube:-  https://youtu.be/Vh9UwEGmF20 Subscribe:- https://www.youtube.com/channel/UC7xyThOvxw7GgdwGhNuwQRA

শ্রীমৎ কৃত্তিবাস গোঁসাইর বাল্য জীবন

Image
** শ্রীমৎ কৃত্তিবাস গোঁসাইর বাল্য জীবন ** রচনায়ঃ সোহাগ রায় স্বা মী স্ত্রী পুত্র পেয়ে আনন্দিত অন্তর। মাতৃকোলে শিশু বেরে উঠে নিরন্তর।। দীনবন্ধু হরি নামে সদা মজে থাকে। অভাবে অনাটনে সদায় ঘিরে রাখে।। তবুও শ্রীহরির প্রতি ভক্তি অটুট। পার্থিব ধন কভু চায়না এতটুক।। প্রেম ধন ভিক্ষা মাগে এতটুকু কাম। দিবানিশি গোঁসাই করে হরির নাম।। দীনবন্ধু কৃত্তিবাসে অতি ভালবাসে। সন্ধ্যাকালে গান গায় পুত্র রেখে পাশে।। কভু যায় ভ্রমনেতে মন উচাটন। ত্বরা করে আসে ফিরে স্নেহের কারন।। মা বাবার স্নেহে পুত্র বাড়ে দিন দিন। অতি সত্তর বাজিল বিরহের বিন।। যেই কালে আড়াই বর্ষ কৃত্তিবাসের। ছুটি হইল দীনবন্ধুর জীবনের।। কিরুপে হইল মরন প্রকাশি তাই। ইহা লয়ে দ্বন্দ করে ভণ্ডরা সবাই।। একাত্তরে পূর্ববঙ্গ স্বাধীন হইল। পাক হানাদার বহু বাঙ্গালী মারিল।। ইয়া ইয়া বাঙ্গালীরে করে অনাচার। অধিকার পাবে না করিলেন প্রচার।। সংখা গরিষ্ঠ পূর্ব পাকিস্তান আমরা। তবুও স্বাধীনতা নাই জুলুম ছাড়া।। বাঙ্গালীর নেতা ছিল শেখ মুজিবর। ডেকে কয় কর সবে এর প্রতিকার।। যার যাহা আছে তাহা নিয়ে যুদ্ধ কর। পাক সেনা হানা দিল বাংলার উপর।। পঁচিশে মার্চ রাতে সবে ঘুমের ঘরে। হে...