Posts

Showing posts from November, 2019

*শ্রীমৎ কৃত্তিবাস গোসাঁইর মাতা পিতার পরিচয়*

Image
*শ্রীমৎ কৃত্তিবাস গোসাঁইর মাতা পিতার পরিচয়* রচনায় :- সোহাগ সরকার  জয় বাবা হরিচাঁদ তব নাম স্মরি। শ্রীগুরুদেবের লীলা লেখা শুরু করি।। আমি অতি হীন হরি মম তুল্য নাই। অকুলের কান্ডারি তুমি গোলকের সাঁই।। অধম সন্তানে প্রভু কৃপা করো দান। তব ভক্ত লীলা কথা করিব লিখন।। কৃত্তিবাস গোসাঁইর চরণ ভরষা। প্রভু তব সন্তানেরে করনা নিরাশা।। গোস্বামীর শ্রীচরণ হৃদয়ে ধরিয়া। লিখিব গ্রন্থ তোমায় ভরষা করিয়া।। পটুয়াখালী জেলা বাউফল থানায়। শ্রীদীনবন্ধু নামে সাধু ধূলিয়ার গাঁয়।। শ্রীহরির প্রেমে মেতে লিখেছিল গীত। নামে গ্রন্থ "শ্রীহরির ভাব সংগীত"।। গোসাঁইর কিছু কথা লিখিবারে চাই। গুরুদেব ছিল তার শ্রীহরিগোসাঁই।। গুরুচাঁদ ভক্ত হলো শ্রীহরিগোসাঁই। অপূর্ব কীর্তি তাহার এ জগতে পাই।। দীনবন্ধুর বাল্যকালে ব্যাধি জন্মিল। পেটের বেদনা প্রাণ অস্থির হইল।। কত ওঝা কত বৈদ্য সবে মারে ফেল। কে বুঝিতে পারে বল ঈশ্বরের খেল।। দীনার মা বাবা কোনো উপায় না পায়। শেষ আশা নিল হরি নামেতে আশ্রয়।। হরিগোসাঁই পদে পুত্র করে দান। গোসাইর ব্যবস্থায় পালায় বেদন ।। আরোগ্য হইয়া দীনা নামে মেতে গেল। গুরুপদে রতি মতি অত্ন সমর্পিল ।। গুরুবাক্যে করেছিল...

Sohag Sarkar

Image
Sohag Sarkar  Who is a admin in Krittibas Gosai Sebassrom... Hi is the first entrepreneur to create this service organization. His Facebook Profile link:- https://www.facebook.com/sohag.roy.984 His Contact Number;- 01751825964 THERE IS GIVER SOME SOHAG SARKAR'S  PHOTO  IN BELLOW ....

Krttibas Gosai Sebassrom

Image
Here is given some photo in Krittibas Gosai Sebassrom.. Our Facebook Page Link Click

শ্রী কৃত্তিবাস গোসাঁই এর জন্মকথা

Image
শ্রী কৃত্তিবাস গোসাঁই এর জন্মকথা  রচনায়:- সোহাগ সরকার  -------------------পয়ার ----------------------- দেবসোনা ঠাকুরাণী পতি পদ সেবে। দীনবন্ধু হরি প্রেমে থাকে সদা ডুবে।। নিস্কাম দেশেতে দীনা করে বসবাস। কর্মগুনে হয়ে গেল হরি পদে খাস।। দিনরজণী দু'নয়নে ঝরাইত জল। চোখের কোনেতে ঘা দেখাত অবিকল।। নিজের রচিত গান গায় নিশি ভোরে। সারা রাত্রি গানে প্রেমে নিশি ভোর করে।। হেরি নায় আমি চোখে করি অনুভব। ভক্ত মুখে শুনে সদা করি অনুতাপ।। সীতানাথ শ্রী অদ্বৈতের হুঙ্কার বলে। যেমনি এসেছিল শ্রী গৌরনীলদ্বলে।। যেখানেই হয় হরি নাম সংকৃর্ত্তন। সেখানেই হরি শক্তির হয় আগমন।। কার্তিক বৈরাগী ছিল অতিব সুজন। তাহার গৃহেতে এল অশ্বিনী রতন।। কাশিনাথ হৃদয়েতে কালীর বিরাজ। পুত্ররূপে পেল ভবে কবি রসরাজ।। মৃতুঞ্জয়ের মাতা মহা বৈষ্ণবী ছিল। মৃতুঞ্জয় আর কন্যা জানকীরে পেল।। গোলোক হীরামন মহানন্দ বদন। হেন পুত্র পেল যারা কর্মের কারণ।। শ্রী দীনবন্ধু গোঁসাই ছিল মহাভক্ত। শ্রী হরি পুত্র দিল তাহার উপযুক্ত।। প্রথমে জন্মিলেন কন্যা সুভনতারা। হরি প্রতি ভক্তি অতি উজ্জ্বল চেহারা।। কন্যা পেয়ে পতি সতি আনন্দ অন্তর। নামে প্রে...