*শ্রীমৎ কৃত্তিবাস গোসাঁইর মাতা পিতার পরিচয়*




জয় বাবা হরিচাঁদ তব নাম স্মরি।
শ্রীগুরুদেবের লীলা লেখা শুরু করি।।
আমি অতি হীন হরি মম তুল্য নাই।
অকুলের কান্ডারি তুমি গোলকের সাঁই।।
অধম সন্তানে প্রভু কৃপা করো দান।
তব ভক্ত লীলা কথা করিব লিখন।।
কৃত্তিবাস গোসাঁইর চরণ ভরষা।
প্রভু তব সন্তানেরে করনা নিরাশা।।
গোস্বামীর শ্রীচরণ হৃদয়ে ধরিয়া।
লিখিব গ্রন্থ তোমায় ভরষা করিয়া।।
পটুয়াখালী জেলা বাউফল থানায়।
শ্রীদীনবন্ধু নামে সাধু ধূলিয়ার গাঁয়।।
শ্রীহরির প্রেমে মেতে লিখেছিল গীত।
নামে গ্রন্থ "শ্রীহরির ভাব সংগীত"।।
গোসাঁইর কিছু কথা লিখিবারে চাই।
গুরুদেব ছিল তার শ্রীহরিগোসাঁই।।
গুরুচাঁদ ভক্ত হলো শ্রীহরিগোসাঁই।
অপূর্ব কীর্তি তাহার এ জগতে পাই।।
দীনবন্ধুর বাল্যকালে ব্যাধি জন্মিল।
পেটের বেদনা প্রাণ অস্থির হইল।।
কত ওঝা কত বৈদ্য সবে মারে ফেল।
কে বুঝিতে পারে বল ঈশ্বরের খেল।।
দীনার মা বাবা কোনো উপায় না পায়।
শেষ আশা নিল হরি নামেতে আশ্রয়।।
হরিগোসাঁই পদে পুত্র করে দান।
গোসাইর ব্যবস্থায় পালায় বেদন ।।
আরোগ্য হইয়া দীনা নামে মেতে গেল।
গুরুপদে রতি মতি অত্ন সমর্পিল ।।
গুরুবাক্যে করেছিল বনেতে ভ্রমণ।
বাক বন্ধ কান্থা ছানা অঙ্গের বসন।।
বিস্তারিত অন্য গ্রন্থে হয়েছে লিখন।
এবে আমি অল্পে অল্পে করিব বর্ণন।।
এই মত গুরু পতি রয় রতি মতি।
এক দিন মাতা ডেকে কয় দীনা প্রতি।।
বলে বাবা বিয়ে কর মম ইচ্ছা তাই।
হরি গুরুচাঁদ নীতি মান্য করা চাই।।
রাজি হয়ে গেল দীনা মাতৃ আজ্ঞা মতে।
বলে মা চাই আমি তব ইচ্ছা পালিতে।।
তুমি কন্যা ঠিক করে বলিবে আমায়।
সংসারী সাজিব আমি তোমার ইচ্ছায়।।
দুমকি থানার মাঝে মুরাদিয়া গ্রাম।
সেথা বসত চিন্তা হরণ ভক্ত নাম।।
তাহার জ্যেষ্ঠ কন্যা শ্ৰীমতি দেবসোনা।
রূপে গুনে লক্ষী সমা নয়ন সরেনা ।।
তাহার সহিত বিবাহ স্থির হইল।
শুভক্ষণে দীনবন্ধু বিবাহ করিল।।
স্বামী স্ত্রী দুয়ে মিলে সাজিল যোগেনী।
হৃদয়ে রেখেছে ধরে হরি চিন্তা মনী।।
হরি গুরু কৃপা পেয়ে করে কত খেলা।
হরি বলে অকূলে ভাসালো ভব ভেলা।।
গুরু পদে সপে যেবা জীবন যৌবন।
সেই ভাবে ভক্তি বলে হয় মহাজন।।
হরি ভক্তি হৃদে পোরে স্বামী কৃত্তিবাস।
ভক্তি হীন হয়ে সোহাগের সর্বনাশ।।

Comments

Popular posts from this blog

শ্রীমৎ কৃত্তিবাস গোঁসাইর বাল্য জীবন

পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নিত্য পূজা বিধি.

মতুয়া ধর্ম কি ? মতুয়া ধর্মের প্রবর্তক কে ? Harichand Thakur || Motua Dhormo